Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
এক্সক্লসিভ জেলার খবর

মুক্ত বক আকাশে, শিকারির জরিমানা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মুক্ত বক আকাশে, শিকারির জরিমানা
নাটোরের সিংড়ার চলনবিলের দুর্গম শান্তানগর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে কারেন্ট জাল দিয়ে বক ধরার সময় ২ পাখি শিকারিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।    তাদের কাছ থেকে ৫টি বক পাখি ও প্রায় ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। আটককৃতরা হল-হরিণা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শাহ আলম (৩০) ও কলম সূর্যপুর গ্রামের রেজাউল করিমের ছেলে নাইম হোসেন (১৬)।     পরে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান একজনকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আর অন্যজনকে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।   এসময় উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।   চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘বিলে কারেন্টজাল দিয়ে পাখি নিধন করা হচ্ছে এলাকাবাসীর এমন খবরের ভিত্তিতে শুক্রবার কাকডাকা ভোরে প্রায় ৩ কিলোমিটার কাঁদাপানি মাড়িয়ে চলনবিলের সিংড়ার শান্তানগর এলাকায় অভিযান চালিয়ে ২পাখি শিকারিকে আটক করা হয়।   এসময় জব্দ করা হয় পাখি শিকারের কারেন্ট জালের ফাঁদ ও ৫টি বকপাখি। পরে কলম নগরপাড়া মোড়ে জনসম্মুখে ফাঁদ ধ্বংস ও উদ্ধারকৃত পাখি অবমুক্ত করা হয়। আর আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।