Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

admin • 28 Oct 2023, 07:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

   

সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ‘ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন।

 

যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন। ’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

 

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।