Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

মিশরে বাস দুর্ঘটনায় নিহত ১৯

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মিশরে বাস দুর্ঘটনায় নিহত ১৯

মিশরের উত্তরাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। শনিবার (১২ নভেম্বর) দেশটির দাকাহলিয়া প্রদেশের আগা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

 

মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মহাসড়ক থেকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মানসুরিয়া খালে গিয়ে পড়ায় মূলত এই হতাহতের ঘটনা ঘটে।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েয়ে, দুর্ঘটনায় বাসের ৩৫ আরোহীর মধ্যে অন্তত ১৯ জন মারা গেছেন এবং আরো ছয়জন আহত হয়েছেন।

 

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সুত্র: রয়টার্স 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।