Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

মিরপুরে নিখোঁজ চার কিশোরী বাসায় ফিরেছে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মিরপুরে নিখোঁজ চার কিশোরী বাসায় ফিরেছে

রাজধানীর মিরপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।

 

কাফরুল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, কিশোরীদের বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন তারা হঠাৎ নিখোঁজ হয়ে গেল? দুদিন তারা কোথায় ছিল?

 

এদের চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে।

 

শিক্ষার্থীরা হলো- কুলসুম, তারমিন আক্তার কল্পনা, সামিয়া ও খুশি। গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।

 

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরখা পরিহিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।