Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ভাঙল টেকনাফ স্থলবন্দরের কাঁচ

admin • 18 Sep 2024, 06:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ভাঙল টেকনাফ স্থলবন্দরের কাঁচ

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। এসময় দুটি গুলি সরাসরি বন্দরের এলাকায় এসে পড়ে। একটি গুলি মূল ভবনের কাঁচের গ্লাসে পড়লে গ্লাসটি ভেঙে যায়, অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে।

 

আজ বুধবার দুপুরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, মিনানমার থেকে ছোড়া গুলি এসে পড়ে টেকনাফ স্থলবন্দরে, তবে কে বা কারা করেছে সেটি নিশ্চিত নয়। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বা সেদেশের বাহিনীর কারো গুলি এসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘দুপুরে ছোড়া দুটি গুলি বন্দরের অফিসে এসে পড়ে। এ ঘটনায় বন্দরের শ্রমিকরা কাজ না করে চলে যান। বন্দরের পার্শ্ববর্তী জালিয়ার দ্বীপ থেকে এসব গুলি ছোড়া হয়েছে হবে ধারণা করা হচ্ছে।

 

দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মাঝে সংঘর্ষ চলছে। এরই মধ্যে মংডুর টাউনশিপ শহর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলছে কয়েক মাস ধরে। এসব ঘটনার প্রেক্ষিতে মিয়ানমার থেকে থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।