Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

‘মাহমুদউল্লাহকে ফেরানো না হলে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
‘মাহমুদউল্লাহকে ফেরানো না হলে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি’

সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনেকের ধারণা, বিশ্বকাপেও হয়ত উপেক্ষিতই থেকে যাবেন ‘সাইলেন্ট কিলার’। রিয়াদ নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এমন বিশ্বাসও আছে অনেকের।

অভিজ্ঞ এই টাইগার ব্যাটারকে জাতীয় দলে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) প্রেসক্লাবে সামনে মানবন্ধন করে এ কথা জানান মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থক গোষ্ঠী।

মানবন্ধনে মোহাম্মদপুর থেকে আগত মাহমুদউল্লাহ ভক্ত আবু জাফর বলেন, রিয়াদ একজন টপ অর্ডার ব্যাটার। তাকে এভাবে বাদ দেওয়াটা মোটেই ঠিক হয়নি। আমরা আবেগ নয়, পারফরম্যান্স দিয়ে বিচারের কথা বলছি। যখন দেখলাম রান করার পরেও তাকে বাদ দেওয়া হলো, তখনই সিদ্ধান্ত নিলাম যে প্রতিবাদ করবো।

রিয়াদের পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে, তাদের নিয়েও প্রশ্ন তুলছেন সমর্থকরা। একজন বলেন, উনাকে বাদ দিয়ে বাকি যে তিনজনকে নেওয়া হয়েছে, তাদের পারফরম্যান্স বেশ লো। প্রধানমন্ত্রী একজন ক্রিকেট অনুরাগী মানুষ, আশা করি তিনি বিষয়টি বিবেচনায় রাখবেন। আমরা গণভবনে গিয়ে তার নিকট স্মারকলিপি প্রদান করবো।

রিয়াদ সমর্থকদের দাবি, প্রধান কোচ হাথুরুসিংহের চাপে বিসিবি রিয়াদকে বাদ দেওয়ার মতো হঠকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এই ক্রিকেটারকে ফেরানো না হলে তারা ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেবেন।

এর আগে রিয়াদকে দলে ফেরানোর দাবিতে তার নিজ জেলা ময়মনসিংহেও মানববন্ধন করেছেন সমর্থকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।