Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

মালয়েশিয়ার নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মালয়েশিয়ার নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। তিনি দেশটির বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খবর আল জাজিরা

   

মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত এবং রাষ্ট্রপ্রধানের পদটি রাজার জন্য নির্ধারিত। দেশটির সরকার পরিচালনায় রাজার ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক।

   

রাজা নির্বাচনের দায়িত্ব পালন করেন দেশটির রয়্যাল কাউন্সিল। দেশটির বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন।

 

নতুন রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের রাজ পরিবারের প্রধান এবং মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার।

 

সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজার মেয়াদ ৫ বছর এবং তার ক্ষমতা বেশ সীমিত। তবে ২০২০ সালের পর দেশটির পার্লামেন্ট ও রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিলে তৎকালীন রাজাকে রাজনীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তৎপর দেখা গেছে। বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ তার মেয়াদে ৩ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।