Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দলের ভূমিধ্স জয়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর দলের ভূমিধ্স জয়

প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত ৬৬টির বেশি আসন পেয়েছে মালদ্বিপের কট্টর চীনপন্থি মোহাম্মদ মুইজ্জুর জোট। এই নির্বাচনের ওপর তীক্ষ্ম নজর ছিল এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের।

দীর্ঘদিন ধরে মালদ্বীপের ওপর ভারতের একচ্ছ নিয়ন্ত্রণ থাকলেও গেল সেপ্টেম্বর মাসে মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর বদলে যায় চিত্র। রোববার দেশটিতে অনুষ্ঠিত হয় সংসদীয় নির্বাচন। এই নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা।

প্রাথমিক ফলাফল বলছে, ৭৩ শতাংশ ভোটারের উপস্থিতিতে বিরোধী দলীয় জোট পেয়েছে মাত্র ১৫টি আসন। অপরদিকে ক্ষমতাসীন পিপিএম/পিএনসি জোট ৬৬টির বেশি আসন পেয়ে দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

মালদ্বীপ ভারত মহাসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকায় দুই পরাশক্তি চীন ও ভারত প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে। তবে দেশটির সঙ্গে ভারত চীনের সম্পর্ক কেমন হবে, অনেকটা এই নির্বাচনের ফলাফলই বলে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।