Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন!

admin • 25 Jul 2026, 05:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন!

রাঙামাটি শহরের তবলছড়ি এলাকায় নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিবাদের জেরে প্রাণ হারিয়েছেন সাকিবুল ইসলাম নামে এক যুবক। শনিবার (২৫ জুলাই) দুপুরে তবলছড়ির আসামবস্তির মির্জা টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিবুল ইসলাম অটোরিকশাচালক রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মা রেখা ইসলাম ক্ষুব্ধ হয়ে ছেলেকে দা দিয়ে কোপ দেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।