Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

মায়ের গাড়ির পেছনে প্রস্রাব করায় ১০ বছরের ছেলে গ্রেপ্তার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মায়ের গাড়ির পেছনে প্রস্রাব করায় ১০ বছরের ছেলে গ্রেপ্তার

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিসিসিপি অঙ্গরাজ্যে মায়ের গাড়ির পেছনে প্রস্রাব করে দেওয়ার অভিযোগে ১০ ​​বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ আগস্ট মিসিসিপিতে ছেলেটির মা লাটোনিয়া ইসন তার আইনজীবীর সাথে সাক্ষাৎ করার সময় এই ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা লাটোনিয়া ইসনকে জানান, তিনি তার ছেলেকে গাড়ির পেছনে প্রস্রাব করতে দেখেছেন। অবশ্য লাটোনিয়া বলেন, পুলিশ গাড়ির পেছনে প্রস্রাব করে দেওয়ার ঘটনাটিকে জনসম্মুখে নিয়ে গেছে, যা তার ছেলের মানসিকভাবে আঘাত করতে পারে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএইচবিকিউকে ওই নারী বলেন, তিনি তার ছেলের কাছে গাড়ির পেছনে প্রস্রাব করার বিষয়ে জানতে চেয়েছিলেন। জবাবে তার ছেলে বলেছে, মা, আমার বোন বলেছিল সেখানে টয়লেট নেই।

ইসন দাবি করেছেন, পুলিশ কর্মকর্তারা তার ছেলে গাড়িতে ফিরে যেতে পারে বলে তাকে জানান। তারা বলেন, গাড়ির পেছনে প্রস্রাব করে দেওয়ার জন্য তাকে কেবল সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা এসে আমার ১০ বছর বয়সী ছেলে কারাগারে নিয়ে যাওয়া দরকার বলে জানান।

মিসিসিপির ওই নারী বলেন, তার ছেলের পার্কিং এলাকায় প্রস্রাব করা ঠিক হয়নি। কিন্তু একই সাথে আমি বিষয়টি একজন অভিভাবক হিসেবে মোকাবিলা করছিলাম। কিন্তু পুলিশের একজন কর্মকর্তা আমার ছেলেকে গাড়িতে ফিরে যেতে বলেন। কিন্তু আরেক কর্মকর্তা তাকে গাড়িতে টেনে তুলতে এবং জেলে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে যাই এবং জানতে চাই, কেন আপনি ১০ বছরের বাচ্চাকে গ্রেপ্তার করবেন?

এই পুরো ঘটনায় ১০ বছর বয়সী ওই শিশুকে ভয় পেয়েছিল বলে জানিয়েছে। সে বলেছে, পুলিশের কর্মকর্তারা তাকে গাড়ি থেকে বের করে নেওয়ার জন্য যখন আসেন, তখন সে কান্না শুরু করেছিল।

শিশুটি বলেছে, ‘তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে আনলেন। কী ঘটছে আমি বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে যাই এবং কাঁপতে শুরু করি। তখন ভাবছিলাম, আমি জেলে যাচ্ছি।’

তবে শিশুটির মা উপস্থিত থাকার পরও তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় ‘ভুল বিচার’ হয়েছে বলে জানিয়েছেন সেনাতোবিয়া পুলিশের প্রধান রিচার্ড চান্ডলার।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।