Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয় শিক্ষা

মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তিতে মাউশির নতুন নির্দেশনা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তিতে মাউশির নতুন নির্দেশনা

২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য সফটওয়্যারে যেসব প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হচ্ছে না সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর।

   

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব ও উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

     

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিমিত্ত সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়) আবেদন ফরম পূরণ ইতোমধ্যে শুরু হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে সঠিকভাবে আপলোড না করার কারণে ওইসব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হচ্ছে না।

 

এক্ষেত্রে যে সব প্রতিষ্ঠানের নাম সফটওয়্যারে প্রদর্শিত হচ্ছে না তাদের ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবারও সঠিকভাবে তথ্য আপলোড করে সাবমিট করার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।