Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

মাদারীপুরের ৪০ গ্রামে রোজা শুরু বৃহস্পতিবার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মাদারীপুরের ৪০ গ্রামে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪০ গ্রামে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। বুধবার (২২ মার্চ) দিনগত রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার তারা প্রথম রোজা রাখবেন।

 

শরীয়তপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারের পির খাজা শাহ সুফি নূরে আক্তার হোসাইনের ছেলে শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারী মাদারীপুর ও শরীয়তপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলার প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার রোজা রাখবেন।

শরীয়তপুরের সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা জানশরীফ শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন করে আসছেন। তারা ঈদুল ফিতর ও ঈদুল আজহাও সৌদি আরবের সঙ্গে মিল রেখেই পালন করেন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।