Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ

দুইশ জনেরও বেশি যাত্রী নিয়ে কলকাতা থেকে উড়েছিল ইন্ডিগো এয়ারের একটি উড়োজাহাজ। মাঝ আকাশে সেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। শেষ পর্যন্ত একটি ইঞ্জিনের সাহায্যেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই উড়োজাহাজ। তাতে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। কলকাতা বিমানবন্দর জানিয়েছে, মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ২টা ২৯ মিনিট নাগাদ কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। কলকাতার আকাশেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পান পাইলট। দ্রুত তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

কলকাতার এটিসি অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য দমকলসহ যাবতীয় ব্যবস্থা রানওয়ের কাছাকাছি নিয়ে আসা হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পরে পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে উড়োজাহাজটি নির্বিঘ্নেই ২২২ জন আরোহী নিয়ে দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে। বিকেলে ৩টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

এরপর উড়োজাহাজটি জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করেন সংশ্লিষ্ট সংস্থার প্রকৌশলীরা। কিন্তু যান্ত্রিক ত্রুটি সারতে না পারায় অন্য ফ্লাইটে ওইদিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ যাত্রীদের বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করা হয়।

সূত্র : নিউজ১৮ বাংলা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।