Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
বিনোদন

মহেশ ভাট নিজের ‘আসলাম’ নামটা কেন গোপন রেখেছেন, প্রশ্ন কঙ্গনার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মহেশ ভাট নিজের ‘আসলাম’ নামটা কেন গোপন রেখেছেন, প্রশ্ন কঙ্গনার
সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা রানাউতের পোস্ট মানেই নতুন বিতর্ক। এই বলিউড অভিনেত্রী এবার নির্মাতা মহেশ ভাটকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। “সড়ক-২” পরিচালকের পুরনো একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, “মহেশ ভাটের আসল নাম ‘আসলাম’। কেন তিনি নিজের ‘সুন্দর নামটা’ গোপন রেখেছেন?”   কঙ্গনা এখানেই থামেননি। তিনি আরও বলেন, “ধর্মান্তরিত হওয়ার পর নির্দিষ্ট একটি ধর্মের প্রতিনিধি সেজে থাকাটা অন্যায়।” রবিবার (৪ সেপ্টেম্বর) কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের পুরনো একটি ভিডিও শেয়ার করেন। সঙ্গে মহেশ ভাটের নাম এবং ধর্ম পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন।   অপর এক ভিডিওর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, “আমি শুনেছি তার নাম আসলাম। তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আসলাম নামটাও খুব সুন্দর, এটা লুকানোর কী আছে?”   উল্লেখ্য, কঙ্গনার প্রথম ছবি “গ্যাংস্টার”-এর প্রযোজক ছিলেন মহেশ ভাট। তবে গত কয়েক বছরে ভাট পরিবারের সঙ্গে কঙ্গনার সম্পর্কের অবনতি হয়েছে।   কঙ্গনার শেয়ার করা ভিডিওতে মহেশ ভাটকে বলতে শোনা যায়, “মুসলমান কোনো ব্যক্তি ভীত হতে পারে না। কারণ যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না।” পরে একটি হাদিসের প্রসঙ্গ টেনে মহেশ ভাট বলেন, “হাদিসে বলা আছে, অত্যাচারিত এবং নিপীড়িত মানুষকে সাহায্য করো… এটা নরেন্দ্র মোদিকে শোনানো উচিত, জর্জ বুশকে শোনানো উচিত।”   ২০২০ সালে কঙ্গনা রানাউত মহেশ ভাটের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। “ধোঁকা” ছবিতে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিতে হবে এমন চরিত্রে অভিনয়ের কথা বলেছিলেন মহেশ ভাট।   কঙ্গনার অভিযোগ, এই প্রস্তাবে রাজি না হওয়ায় তার মুখে জুতা ছুঁড়ে মারেন মহেশ। পুরো ঘটনাটি ঘটেছিল কঙ্গনার ছবি “ওহ লামহে”-র প্রিভিউ স্ক্রিনিংয়ে। নিজের ছবি দেখতে পারেননি কঙ্গনা। কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়ে আসতে হয়েছিল তাকে।   “গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি” ছবিটি মুক্তির আগে আলিয়া ভাটকেও কটাক্ষ করেছিলেন কঙ্গনা। বানসালির কাস্টিংকে ভুল উল্লেখ করে আলিয়াকে “বাবার রাজকন্যা” বলে মন্তব্য করেন। পাশাপাশি মহেশ ভাটকে “মুভি মাফিয়া” বলে বিদ্রুপ করেছিলেন মিরর/ হিমেল
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।