Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

মস্কোর কাছে ভেঙে পড়লো ইউক্রেনের ড্রোন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মস্কোর কাছে ভেঙে পড়লো ইউক্রেনের ড্রোন

ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলা চেষ্টার অভিযোগ করেছে রাশিয়া। তবে ইউক্রেন তা অস্বীকার করছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মস্কো থেকে ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার সেনারা একটি ড্রোনকে গুলি করে নামায়।

 

যে অঞ্চলে ড্রোনটিকে গুলি করে নামানো হয় তার পাশেই রাশিয়ার তেল এবং গ্যাস সরবরাহকারী সংস্থা গ্যাসপ্রমের একটি ডিপো। খবর ডয়চে ভেলের।  রাশিয়ার সংবাদসংস্থাকে গ্যাসপ্রম জানিয়েছে, তাদের ডিপোয় কোনো ক্ষতি হয়নি।

 

মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবাইঅভ জানান, ড্রোনটি ইউক্রেনের ছিলো। কোলামনা অঞ্চলে গ্যাসপ্রমের ডিপো এবং একটি বেসামরিক কাঠামো ধ্বংস করার জন্যই ড্রোনটি পাঠানো হয়েছিল বলে দাবি তার। তবে তার আগেই রাশিয়ার সেনা ড্রোনটিকে গুলি করে নামিয়ে নেয়।

 

রাশিয়ার ভিতর কোন আক্রমণই এখনো পর্যন্ত স্বীকার করেনি ইউক্রেন। এর আগে সীমান্ত অঞ্চলে সেনা-ঘাঁটিতে ড্রোন আক্রমণ হয়েছে। তার দায়ও ইউক্রেন স্বীকার করেনি। স্বাভাবিকভাবেই এদিনের ঘটনা নিয়েও ইউক্রেন কোন মন্তব্য করেনি।

 

রাশিয়া অবশ্য ড্রোনটির মডেল এবং নম্বর প্রকাশ করে দিয়েছে। ইউজে-২২ এয়ারবর্ন মেকের ড্রোনটি মূলত ইউক্রেনই ব্যবহার করছে বলে রাশিয়ার দাবি। ইউক্রেনের উকারজেট সংস্থা এই ড্রোনগুলো তৈরি করে।

 

ইউক্রেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্য সামাজিক মাধ্যমে লিখেছেন, রাশিয়ার ভিতর প্রায় ৫০০ কিলোমিটার দূর পৌঁছে গেছিল ড্রোনটি। এরপর পুতিন নিশ্চয় ঘর থেকে বের হতে ভয় পাবেন। যেকোনো সময় তার সামনে ড্রোন পৌঁছে যেতে পারে।

মঙ্গলবার রাতে রাশিয়ার সেনা দাবি করে, একটি নয়, দুইটি ড্রোনকে দক্ষিণ রাশিয়ায় গুলি করে নামানো হয়েছে। অন্য ড্রোনটির তথ্য অবশ্য এখনো দেওয়া হয়নি।

 

প্রথম ড্রোনটির একটি ছবি প্রকাশ করেছে রাশিয়া। সেখানে দেখা যাচ্ছে, বরফ ঢাকা রাস্তায় ড্রোনটি পড়ে আছে।

 

ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেন দু’পক্ষই ড্রোন ব্যবহার করছে। এখনও পর্যন্ত রাশিয়ার একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে ইউক্রেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।