Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

মসজিদে নববীতে নামাজ আদায়ের রেকর্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মসজিদে নববীতে নামাজ আদায়ের রেকর্ড

নবীর মসজিদ তথা মসজিদে নববীতে গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন। এই এক সপ্তাহে অর্ধ কোটিরও বেশি মানুষকে স্বাগত জানিয়েছে মসজিদে নববী।

 

রোববার (২২ ডিসেম্বর) সৌদিগেজেট এর প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে ৬৭ লাখ ৭১ হাজার ১৯৩ জন দর্শনার্থী মসজিদে নববী পরিবদর্শন এবং নামাজ আদায় করেছেন।

 

প্রতিবেদনে বলা হয়, মসজিদ আল-হারাম তথা গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের জন্য চলাচল নির্বিঘ্ন করতে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। এছাড়াও তাদের পরিষেবা, তত্ত্বাবধান বিস্তৃত এলাকাজুড়ে রয়েছে বলেও জানানো হয়।

 

কর্তৃপক্ষ জানায়, ৭ লাখ ৭৬ হাজার ৮০৫ জন দর্শনার্থী নবী এবং তার দুই সঙ্গীর কবর জেয়ারত করেছেন। এছাড়াও ৪ লাখ ৬৮ হাজার ৯৬৩ জন দর্শনার্থী সময় এবং পদ্ধতি অনুসরণ করে আল-রাওদাহ আল-শরীফে নামাজ আদায় করেন।

 

এছাড়া এই সময়ের মধ্যে ৩০ হাজার ৩২০ লিটার জীবাণুনাশক স্পে ব্যবহার করা হয়েছে। আর অন্তত এক হাজার ৭৯০ টন জমজমের পানি বিতরণ করা হয়। এগুলো ছাড়াও নিয়মিত ইফতার এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল বলেও জানানো হয়।

এস/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।