Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা

মরক্কোর কাছেও হারল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মরক্কোর কাছেও হারল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল

কাতার বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর প্রথমবার মাঠে নেমে হার দেখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় তাঞ্জিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দল মরক্কোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

 

এ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। লাতিন ফুটবল জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়। আর এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দলটি।

 

মরক্কোর বিপক্ষের এই প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে অধিনায়কত্ব করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। আর ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। কাতার বিশ্বকাপে স্ট্রাইকার হিসেবে খেলা রিচার্লিসনেরও দেখা মেলেনি।

 

এদিন মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান বৌফল ও আব্দেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো।

 

এর আগেও সেলেসাওদের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাসেমিরো। সাম্প্রতিক সময়ে এই রক্ষণাত্মক মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।