Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ফুটবল

মন্ত্রীর কাঠগড়ায় বাফুফে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মন্ত্রীর কাঠগড়ায় বাফুফে

কিছু দিন পরপরই নানা নেতিবাচক খবরের শিরোনাম হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার আবার নারী ফুটবল ইস্যুতে সমালোচনার মধ্যে পড়েছে বাফুফে। আজ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

 

অনুষ্ঠান শেষে বাফুফে ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সামগ্রিক বিষয়টি তিনি দুঃখজনক হিসেবেই উল্লেখ করে বলেন, 'যারা আমাদের সাফে চ্যাম্পিয়ন করেছে তারা একে একে চলে যাচ্ছে বিষয়টি অবশ্যই দুঃখজনক’।

 

শুধু খেলোয়াড়রাই নন কোচ গোলাম রব্বানী ছোটন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে সহকারী কোচরাও সঙ্গী হতে পারেন। এই বিষয়টি ফুটবল ফেডারেশনকে খতিয়ে দেখা দরকার বলে মনে করেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তি।তিনি বলেন, 'কোচ চলে যাচ্ছে, খেলোয়াড় থাকছে না এগুলো ফুটবল ফেডারেশনের উচিত আরো বেশি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা।'

 

বাংলাদেশ নারী ফুটবল দলে বেতন সমস্যা আবার আট মাসের বেশি খেলাও নেই। যেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো প্রতিনিয়ত ম্যাচ খেলছে। এ সম্পর্কে মন্ত্রী বলেন, 'তাদের আন্তরিকতার অভাব মনে হচ্ছে।' আন্তরিকতার অভাব বললেও আবার ফেডারেশনের কর্তাদের দক্ষতা রয়েছেও বলে মনে করেন তিনি। 'যারা এখানে সহ-সভাপতি, সদস্য নির্বাচিত হন তাদের দক্ষতা আছে বলেই নির্বাচিত হন।'

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এর আগে অলিম্পিক বাছাই নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। পরবর্তীতে বাফুফে সভাপতির কাজী সালাউদ্দিনের পাপনকে নিয়ে মন্তব্যের এবং সালাউদ্দিনের সাংবাদিকদের নিয়ে কটু মন্তব্যের কড়া সমালোচনাও করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।