Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
Uncategorized

মনোনয়ন বাতিল হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন সেই গ্রামপুলিশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
মনোনয়ন বাতিল হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন সেই গ্রামপুলিশ

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদের স্বতন্ত্র প্রার্থী গ্রামপুলিশ সদস্য মো. এসকেন আলীর (৪১) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আড়াই লাখ টাকায় এক কাঠা জমি বিক্রি করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন।

   

সোমবার (০৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা।

   

এক শতাংশ ভোটারের (এক হাজার জন) স্বাক্ষর দাখিলের কথা থাকলেও সেখানে তিনি ৯৮০ জন ভোটারের স্বাক্ষর দাখিল করেছেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

   

স্বতন্ত্র প্রার্থী মো. এসকেন আলী লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে। তিনি উপজেলার ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ (চৌকিদার) সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

   

এদিকে মনোনয়নপত্র বাতিলের খবর শুনে এসকেন আলী কান্নায় ভেঙে পড়েন। তিনি তার সব কাগজপত্র একটার পর একটা খুঁজতে থাকেন। এ অবস্থায় সেখানে লোকজন তাকে সান্ত্বনা ও আপিলের পরামর্শ দেন।

   

এসকেন আলী জানান, সব তালিকা পূরণ করে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। কেন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তার সঠিক কারণ জানা নেই। মনোনয়নপত্রের বৈধতা পেতে তিনি আপিল করবেন। তিনি বলেন, ইনশা আল্লাহ আমার প্রার্থিতা ফিরে পাব।

   

গত ২২ নভেম্বর দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোনয়নপত্র কেনেন তিনি। ভোটে দাঁড়াতে বিক্রি করেছেন এক কাঠা জমি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।