Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মনোনয়ন ফিরে পেতে ইসিতে দ্বিতীয় দিনের আপিল কার্যক্রম শুরু

admin • 06 Dec 2023, 11:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মনোনয়ন ফিরে পেতে ইসিতে দ্বিতীয় দিনের আপিল কার্যক্রম শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন।

 

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

সরেজমিনে দেখা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা সকাল থেকেই ভিড় করেছেন ইসি ভবনের সামনে। ইসি ভবনে জনসাধারণের প্রবেশও সীমিত করা হয়েছে।

 

দেশের ৬৪টি জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের জন্য ইসি ভবন প্রাঙ্গণেই করা হয়েছে আলাদা ১০টি বুথ। সেখানেই আলাদাভাবে চলছে আপিল দায়েরের কার্যক্রম।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে গত সোমবার (৪ ডিসেম্বর)।

 

সারা দেশে ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র। প্রথম দিন মঙ্গলবার (৫ ডিসেম্বর) মোট ৪২ জন আবেদন করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।