Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

admin • 26 Dec 2024, 07:25 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

মধ্যরাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে আরও ১০টি ইউনিট যুক্ত করা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, ক্রমেই বাড়ছে আগুনের তীব্রতা। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।