Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

মধ্যরাতে পিৎজা নিয়ে প্রেমিক হাজির প্রেমিকার বাসায় ,অতপর...

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
মধ্যরাতে পিৎজা নিয়ে প্রেমিক হাজির প্রেমিকার বাসায় ,অতপর...

প্রেমে প্রেমিক-প্রেমিকার জন্য মানুষ কতকিছুই না করে। এসব নতুন নয়। কিন্তু এবার এ ধারায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো গোটা ভারত। মধ্যরাতে পিৎজা নিয়ে প্রেমিক গিয়েছিল প্রেমিকার বাসায়।

তবে প্রেমিকার বাবাকে দেখে ঘটেছে এক মহাবিপত্তি। পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই প্রেমিকের। খবর ভারত এক্সপ্রেসের।

 

রোববার (৬ আগস্ট) ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের বোরাহাবান্দা এলাকায়। নিহত প্রেমিকের নাম শোয়েব (২০)।

 

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার মাঝরাতে শোয়েব পিৎজা নিয়ে তার প্রেমিকার বাসার ছাদে দেখা করতে গিয়েছিল। এ সময় তারা বুঝতে পারে প্রেমিকার বাবা সিঁড়ি বেয়ে ওপরে আসছেন।

 

শোয়েব দাঁড়িয়ে ছিলেন ছাদের একদম কার্নিশে। ভয় পেয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। এ সময় সে ছাদের সাথে ঝুলে থাকা তার ধরে বাঁচার চেষ্টা করলেও, শেষ রক্ষা হয়নি।

 

পুলিশ আরও জানায়, চারতলা থেকে পড়ে শোয়েব মারাত্মকভাবে আহত হয়। এরপর তাকে ওসমানিয়া হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টা ৩০ মিনিটে ডক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।