Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম

বিশ্বের অন্যতম বৃহৎ কনডম প্রস্তুতকারক মালয়েশিয়ার প্রতিষ্ঠান কারেক্স তাদের পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কনডমের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সরবরাহ ব্যবস্থায় আরও বিঘ্ন ঘটলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে কোম্পানিটি।

কারেক্সের মতে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সরবরাহ চেইনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এর ফলে নৌপরিবহন ব্যয় বেড়েছে এবং পণ্য পরিবহনে দেরি হচ্ছে। এতে অনেক গ্রাহকের গুদামে মজুদ স্বাভাবিকের তুলনায় কমে এসেছে, ফলে বাজারে চাহিদাও বেড়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। এই অবস্থায় বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর না চাপিয়ে কোম্পানির পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

কারেক্স বছরে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানটি বলছে, শুধু কনডম নয়, চিকিৎসা সরঞ্জাম ও গ্লাভস উৎপাদনকারী অন্যান্য কোম্পানিও একই ধরনের সরবরাহ সংকটে পড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত পেট্রোকেমিক্যাল শিল্পে প্রভাব ফেলায় এর সরাসরি ও পরোক্ষ চাপ পড়ছে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও ভোগ্যপণ্য সরবরাহ ব্যবস্থায়।

সূত্র: রয়টার্স।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।