Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভ্রু-প্লাক করায় ভিডিওকলে স্ত্রীকে প্রবাসী স্বামীর তালাক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভ্রু-প্লাক করায় ভিডিওকলে স্ত্রীকে প্রবাসী স্বামীর তালাক

ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভ্রু-প্লাক করায় স্ত্রীকে ভিডিও কলে তালাক দিয়েছেন এক প্রবাসী স্বামী। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

   

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কানপুরে গুলসাবা নামের এক নারীকে তিন তালাক দিয়েছেন তাঁর সৌদি প্রবাসী স্বামী। পরে ওই নারী মুসলিম বিবাহ আইন অনুযায়ী, তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

   

গুলসাবা গত বছরের জানুয়ারিতে মোহাম্মাদ সেলিম নামের এক যুবককে বিয়ে করেন। সেলিম ভিডিওকলে কথা বলার সময় দেখতে পান যে তাঁর স্ত্রী ভ্রু-প্লাক করিয়েছেন।

   

পরে তিনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে তিন তালাক দেন। পরে গুলসাবা তাঁর স্বামী সেলিম ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। সেলিমের বিরুদ্ধে যৌতুকের মামলাও করেছেন গুলসাবা।

   

ভারতে ২০১৯ সালে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।