ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ভেলওয়্যার এবং ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সহযোগিতায়, তরুণ বাংলাদেশীদের জন্য বিশ্বের সর্বাধুনিক কম্পিউটার কোডিং ল্যাংগুয়েজ পাইথন কোডিং কোর্সের উদ্বোধন করা হয়েছে।
( ১২ ডিসেম্বর) সোমবার উক্ত কার্যক্রমের উদ্ভোধন করেন ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং প্রধান পৃষ্ঠপোষক মিস সীমা হামিদ।
সুত্রে জানা যায় , ভেলওয়্যার এবং ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ছাত্র-ছাত্রীরা কোর্সটি সম্পুর্ন বিনামূল্যে গ্রহন করতে পারবে। তথ্য-প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যেই ছাত্র-ছাত্রীদের জন্য এই আয়োজন করা হয়েছে।





