Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভেঙে পড়ল ভাস্কর্য, ‘পা ধরে মাফ’ চাইলেন মোদি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ভেঙে পড়ল ভাস্কর্য, ‘পা ধরে মাফ’ চাইলেন মোদি

গত ২৬ আগস্ট ভারতের রাজকোট দুর্গে ভেঙে পড়ে ছত্রপতি শিবাজীর একটি বিশাল ভাস্কর্য। এই ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনা ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাত্র আট মাস আগে ৩৫ ফুট উঁচু ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। কিন্তু এই সময়ের মধ্যেই এটি ভেঙে পড়ে।

 

আজ শুক্রবার (৩০ আগস্ট) মহারাষ্ট্রের পালঘারে যান মোদি। সেখানে গিয়েই ছত্রপতি শিবাজীর ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

 

মোদি বলেন, “ছত্রপতি শিবাজী শুধুমাত্র একটি নাম আর রাজা নন। আমাদের জন্য তিনি দেবতা। আজ আমি তার পায়ের কাছে মাথা নত করে ক্ষমা চাইছি। আমাদের মান ভিন্ন। কিন্তু আমাদের জন্য দেবতার চেয়ে বড় কিছু নেই।

 

এখানে এসেই আমি ছত্রপতি শিবাজীর ভাস্কর্য ভেঙে পড়ার ঘটনার জন্য ক্ষমা চেয়েছি। যারা এ ঘটনায় কষ্ট পেয়েছেন আমি তাদের কাছেও ক্ষমা চাই।”

গত বছরের ডিসেম্বরে নৌবাহিনী দিবসে ভাস্কর্যটি উদ্বোধন করেন মোদি নিজে। সামুদ্রিক প্রতিরক্ষায় ছত্রপতি শিবাজীর যে অবদান ছিল সেটির প্রতি সম্মান জানাতে তার নামে ভাস্কর্যটি তৈরি করা হয়।

 

এত কম সময়ের মধ্যে কেন ভাস্কর্যটি ভেঙে পড়ল সেটির কারণ খুঁজে বের করতে এটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার।

 

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।