Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তি নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তি নয়: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন, তবে শাস্তি দেওয়া হবে না।

বুধবার ঢাকায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার।

 

তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম লিখিয়েছিলেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। যদি মন্ত্রণালয় তাদের খুঁজে বের করে, তাহলে প্রতারণার দায়ে শাস্তির ব্যবস্থা করা হবে।

 

মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা এ কথা জানিয়ে তিনি আরো বলেন, যাচাই-বাছাইয়ের পর যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন তবে শাস্তি পাবেন না।

 

দেশে রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন-এ কাজের অগ্রগতি শূন্যের কোটায় বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।