Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভুয়া আইনজীবী হয়েও জিতলেন ২৬ মামলায়!

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভুয়া আইনজীবী হয়েও জিতলেন ২৬ মামলায়!

ভুয়া আইনজীবী হয়েও ২৬টি মামলায় জিতেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত গোমর ফাঁস হওয়ায় পুলিশ ওই ভুয়া আইনজীবীকে গ্রেপ্তার করেছে। এমনই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ কেনিয়ায়। নাইজেরিয়াভিত্তিক সংবাদমাধ্যম নাইজেরিয়া ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ব্রায়ান মুয়েন্ডা নামের অভিযুক্ত ওই ব্যক্তি নিজেকে কেনিয়া হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। তিনি ম্যাজিস্ট্রেট আদালত, আদালতের আপিল বিভাগ, ও হাইকোর্টে মামলা লড়েছেন। তবে কখনোই বিচারকরা তার যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেননি।

 

সম্প্রতি এক আইনজীবী ব্রায়ানের নামে অভিযোগ দিলে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নাইরোবির ব্র্যাঞ্চ অব দ্য ল সোসাইটি অব কেনিয়ার পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, ব্রায়ান মুয়েন্ডা কেনিয়া হাইকোর্টের কোনো অ্যাডভোকেট না। সোসাইটির রেকর্ডে তার নাম নেই।

 

একটি জরুরি বৈঠকের পর কেনিয়ার ল সোসাইটি জানিয়েছে যে, ব্রায়ান অবৈধভাবে তাদের পোর্টালে প্রবেশ করে নিজের ছবি ও পেশাগত প্রোফাইল আপলোড করেছিল। অভিযুক্ত ব্যক্তির নামের সঙ্গে আরেক আইনজীবীর নামের মিল থাকায় এমনটি করা গেছে।

 

এদিকে ভুক্তভোগী ওই আইনজীবী কেনিয়ার ল সোসাইটির পোর্টালে ঢুকতে না পারায় সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেন। পরে কেনিয়ার আইটি বিভাগ গত ২৮ সেপ্টেম্বর তদন্ত করে দেখতে পারে যে, পোর্টালে তথ্য থাকলেও ওই ব্যক্তি সিস্টেমে ঢুকতে পারছেন না। আর সেখানে দেওয়া ইমেইলটিও ভুক্তভোগী ব্যক্তির না।

সূত্র: নাইজেরিয়া ট্রিবিউন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।