Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভিডিও বার্তায় সুখবর দিলেন ব্রিটিশ রাজবধূ কেট

admin • 09 Sep 2024, 11:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভিডিও বার্তায় সুখবর দিলেন ব্রিটিশ রাজবধূ কেট

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে না আসায় তাকে নিয়ে শুরু হয় গুঞ্জন। এর মধ্যেই গত মার্চে এক ভিডিও বার্তায় কেট নিজেই জানান তিনি ক্যানসারে আক্রান্ত। তখন তিনি জানিয়েছিলেন, গত জানুয়ারি মাসে তলপেটে বড় ধরনের অস্ত্রোপচারের পর ধরা পড়ে ক্যানসার। পরীক্ষা-নিরীক্ষার পরে দেয়া হচ্ছে প্রতিরোধমূলক কেমোথেরাপি।'

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, এক ভিডিও বার্তায় সুখবর দিয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট। কেমোথেরাপির কোর্স শেষ হয়েছে জানিয়ে প্রিন্সেস অব ওয়েলস বলেছেন, “গত ৯ মাস আমার এবং পরিবারের জন্য ‘ভয়ংকর’ এবং ‘খুবই কঠিন’ সময় ছিল এবং "যে জীবন আপনি জানেন তা মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে"।

প্রতিবেদনে বলা হয়েছে, কেটের স্বাস্থ্যের সর্বশেষ আপডেটটি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা পাঠালেও সুস্থ হতে তাঁর এখনো অনেক পথ বাকি রয়ে গেছে। কেনসিংটন প্যালেস ইঙ্গিত দিয়েছে, কেট ক্যানসারমুক্ত কি-না, তা এখনই বলা সম্ভব নয়। 

নরফোকে ধারণ করা অত্যন্ত ব্যক্তিগত ওই ভিডিও বার্তায় নিজের ক্যানসারের অভিজ্ঞতাকে বর্ণনা করতে গিয়ে ঝোড়ো জলোচ্ছ্বাস, জটিল, ভীতিকর-এমন বিভিন্ন বিশেষণ ব্যবহার করেছেন রাজবধূ। তিনি বলেছেন, ‘ধীর পায়ে এটি আপনাকে আপনার নিজের দুর্বলতার সঙ্গে এমনভাবে মুখোমুখি করে, যা আপনি আগে কখনো ভাবেননি। একই সঙ্গে সবকিছুর ওপর এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়।’ 

ভিডিওটিতে এটাই পরিষ্কার হয়েছে যে, চলমান চিকিৎসায় কেমোথেরাপি পর্ব শেষ করতে পেরে অত্যন্ত আনন্দিত এখন কেট। ভিডিওতে পরিবারের সঙ্গে তাকে গাড়ি চালাতে এবং হাঁটতেও দেখা গেছে। আর বলতে শোনা গেছে, ‘আমি আপনাদের বলে বোঝাতে পারব না যে, গ্রীষ্ম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করা কতটা স্বস্তির বিষয়।’ 

আশা করা হচ্ছে, চলতি বছরেরই শেষ দিকে খুব অল্পসংখ্যক অনুষ্ঠানে হাজির হতে পারেন। তবে রাজপ্রাসাদ সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে, কেটের সুস্থ হতে আরও অনেক পথ বাকি। আগামী কয়েক মাস তিনি তার স্বাস্থ্যের ওপরই সবচেয়ে বেশি মনোযোগ দেবেন। এ বিষয়ে কেট নিজেও বলেছেন, ‘নিরাময় এবং সম্পূর্ণরূপে ফিরে আসার জন্য আমার পথ দীর্ঘ এবং আমাকে অবশ্যই প্রতিটি দিন যেমন আসে তেমনি নিতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।