Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভিডিও:টক শোতে দুই নেতার ‘রেসলিং’!

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভিডিও:টক শোতে দুই নেতার ‘রেসলিং’!

রাজনৈতিক ইস্যু নিয়ে এক টেলিভিশন টক শোতে নেতাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা প্রায়ই ঘটে। মাঝে মাঝে হাতাহাতিও হয়। পাকিস্তানে যা হলো, তা হাতাহাতির চেয়েও বেশি। ভিডিও দেখে মনে হবে, টক শো নয়, যেন রেসলিং খেলতে এসেছেন দুই নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে লাইভ টক শো চলছিল। এতে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা শের আফজাল মারওয়াত ও মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খান।

https://twitter.com/i/status/1707427078855872754

এ দুই নেতা কাছেই বসেছিলেন। এক পর্যায়ে মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা আফনাউল্লাহ খানের কথায় রেগে যান শের আফজাল মারওয়াত। এর পর পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এই নেতা তাঁকে থাপ্পড় দেন ও মারতে শুরু করেন।

আফনাউল্লাহ খানও পরে শের আফজাল মারওয়াতকে ধাক্কা দিয়ে ফেলে দেন। দুজনের মধ্যে লেগে যায় হাতাহাতি। পরে বাকিরা এসে দুজনকে আলাদা করেন।

https://twitter.com/i/status/1707431397261037579

এ ঘটনার একটি ভিডিও এক্সে (টুইটারের নতুন নাম) ছড়িয়ে পড়েছে। এতে দুই দলের কর্মীরাও শুরু করেছেন কথার লড়াই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।