Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারত থেকে পালিয়ে আসা ‘প্রেমিকা ও প্রেমিক’ আটক

admin • 20 Jan 2025, 07:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভারত থেকে পালিয়ে আসা ‘প্রেমিকা ও প্রেমিক’ আটক

সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাঁধবেন। তবে বিজিবির সদস্যরা আটক হয়েছেন তাঁরা।

 

দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিক ও সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ওই ভারতীয় গৃহবধূ।

 

আজ রোববার বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা সন্ধ্যায় ওই ভারতীয় গৃহবধূ, তাঁর প্রেমিক ও সহযোগী বাংলাদেশিকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।

 

আটক তিনজন হলেন– ভারতের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), তার প্রেমিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।

 

বাংলাদেশি ওই যুবকের সহযোগিতায় বিয়ে করে তাঁদের সংসার করার ইচ্ছে ছিল বলে জানা গেছে।

 

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাঁদের সহযোগী এক বাংলাদেশিসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।