Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

ভারতে শপিং করতে গিয়ে বিপাকে শেখ হাসিনা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভারতে শপিং করতে গিয়ে বিপাকে শেখ হাসিনা

ছাত্র-জনাতার গণ-অভূত্থানের মুখে গত ৫ আগস্ট ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন ভারতে আছেন। দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা-কাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ।

দিল্লির একটি সূত্রে জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বিমানসেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা।

জামা-কাপড়ের পাশাপাশি, অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলিয়ে ৩০ হাজার টাকার কেনাকাটা করেন তিনি।

ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা। কিন্তু কিছু টাকা কম পড়ে। এর পর বাংলাদেশের মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর: জী২৪ঘণ্টার।

এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। রেহানা ব্রিটেনের নাগরিক। রেহানার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা।

ভারতে কতদিন এভাবে থাকবে শেখ হাসিনা তানিয়ে এখনও চলছে আলোচনা। জানা গেছে, গত ৫ আগস্টের তিনদিন পর বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।