Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

admin • 03 Sep 2024, 08:44 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। গতকাল সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায় , দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে পেরেছেন। ভারতের বিমান বাহিনী জানায়, কারিগরি ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

 

কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার কাছে সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

 

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।