Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট সানিয়া

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট সানিয়া

ভারতে যুদ্ধবিমানের প্রথমবারের মতো মুসলিম নারী পাইলট হিসেবে স্খান করে নিয়েছেন সানিয়া মির্জা। দেশটির উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা তিনি। তার বাবা শাহীদ আলী পেশায় একজন টিভি মেকানিক। ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হয়েছেন সানিয়া। খবর এনডিটিভির।

ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের তিনিই প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন।

আগামী ২৭ সেপ্টেম্বর সানিয়া পুনেতে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগ দেবেন।

সানিয়ার বাবা শাহীদ আলী বলেন, সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে।

ছোটবেলা থেকেই সে অবনীর মতো হতে চাইত। ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে সানিয়া।

উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে সানিয়া মেধা তালিকায় ১২তম হন। এরপর তিনি সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।