Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভারতে বিষাক্ত মদ খেয়ে ৫৫ জন মৃত্যুর ঘটনায় সরবরাহকারী গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভারতে বিষাক্ত মদ খেয়ে ৫৫ জন মৃত্যুর ঘটনায় সরবরাহকারী গ্রেপ্তার

ভারতের তামিল নাড়ুর কল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে ৫৫ জন মৃত্যু ঘটনায় বিষাক্ত মদ সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি হলেন চিন্নাদুরাই। পুলিশের ধারণা তার সরবরাহ করা বিষাক্ত মদ খেয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভি

জেলা কারেক্টর প্রশান্ত এমএস বলেন, নিহতদের মধ্যে ২৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার তিনি জানান, বিষাক্ত মদ খেয়ে আহতদের মধ্যে তিনজনের উন্নতি হয়েছে। কিন্তু অন্যদের অবস্থা গুরুতর।

এ ঘটনা তদন্তে বিচারপতি বি গোকুলদাস (অবসরপ্রাপ্ত) এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। আগামী তিন মাসের মধ্যে তাকে প্রতিবেদন দাখিলের কথা বলেছেন। বিষাক্ত মদ পানে ৫৫ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার কিছু পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে এবং কয়েকজনকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছে।

ঘটনার সঙ্গে অভিযুক্ত বিষাক্ত মদ বিক্রিকারী তিন ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন কঠোর হাতে অবৈধ মদের ব্যবসা বন্ধের কথা জানিয়েছেন। তবে বিরোধী নেতারা তার পদত্যাগ দাবি করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।