Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভারতে পৌঁছালো বিমানভর্তি মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভারতে পৌঁছালো বিমানভর্তি মরদেহ

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জন ভারতীয় শ্রমিকের মরদেহ নিয়ে ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমান কেরালা পৌঁছেছে। মৃতদের অধিকাংশই কেরালার বাসিন্দা হওয়ায় বিমানটি সেখানেই অবতরণ করে।

শুক্রবার (১৪ জুন) ভোরে মরদেহ নিয়ে সি-১৩০ জে বিমান বেলা ১১টার দিকে কেরালার এর্নাকুলাম বিমানবন্দরে অবতরণ করে। খবর এনডিটিভির।

নিহত ভারতীয় শ্রমিকদের ২৩ জনই কেরালার বাসিন্দা। তবে এদের মধ্যে ৭ জন থাকতেন তামিলনাড়ুতে। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের তিনজন করে শ্রমিক মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় উড়িষ্যার দুই জনের মৃত্যু হয়।

তাছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের একজন করে শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে, এতজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে ভারতের রাজ্য ও কেন্দ্র সরকার।

এর আগে, বুধবার (১২ জুন) ভোরে ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলায় নিরাপত্তাকর্মীর কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডে ৫০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৫ জনই ভারতীয়। দুইজন ফিলিপিন্সের। আর দুটো মরদেহ এখনও শনাক্ত করা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।