Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

ভারতে নাবালিকা ধর্ষণে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভারতে নাবালিকা ধর্ষণে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড

ভারতের ফৌজদারি দণ্ডবিধিতে ব্যাপক পরিবর্তন এনে বিল পেশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবিত এ আইনে ভারতের সার্বভৌমত্ব বা অখণ্ডতাকে বিপন্ন করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এছাড়া গণপিটুনি ও নাবালিকা ধর্ষণে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।

শুক্রবার (১১ আগস্ট) দেশটির লোকসভায় (সংসদের নিম্নকক্ষ) এ শাস্তিগুলোর বিষয়ে প্রস্তাব তুলে ধরেন অমিত শাহ। এবার থেকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ যেমন দেওয়া যাবে সেইসঙ্গে, ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, গণধর্ষণে কমপক্ষে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হবে।

কেন্দ্রের নতুন এ বিলে বলা হয়েছে, ধর্ষণের পর যদি নির্যাতিতার মৃত্যু হয় তবে দোষী ব্যক্তিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। যার মেয়াদ ২০ বছরের কম হবে না। তবে তা আরও বৃদ্ধি করা যেতে পারে। নাবালিকাকে (১২ বছরের কম বয়সী) ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্তকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। যা কোনোভাবেই ২০ বছরের কম হবে না।

লোকসভায় পেশ করা বিলগুলোর মধ্যে ছিল, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিল ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) বিল ২০২৩, এবং ভারতীয় সাক্ষ্য (বিএস) বিল ২০২৩ যা যথাক্রমে ভারতীয় দণ্ডবিধি ১৮৬০, ফৌজদারি কার্যবিধি আইন ১৮৯৮ এবং ভারতীয় সাক্ষ্য আইন ১৮৭২-কে প্রতিস্থাপন করবে।

এদিন অমিত শাহ বিল পেশের সময় সংসদে জানান, বিএনএস বিলে রাষ্ট্রদ্রোহ বাতিল করার বিধান রয়েছে। গণপিটুনি এবং নাবালিকাদের ধর্ষণের মতো অপরাধের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সরকার রাষ্ট্রদ্রোহের বিধান বাতিল করার প্রস্তাব করলেও তা ভিন্নভাবে নিয়ে আসা হবে বলেও জানান তিনি।

প্রস্তাবিত আইন অনুসারে কেউ ইচ্ছাকৃতভাবে, জেনেশুনে, শব্দ দ্বারা, কথায়, লিখিত বা চিহ্ন দ্বারা, ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে, আর্থিক উপায়ে এবং সশস্ত্রভাবে উত্তেজিত করার চেষ্টা করে বিদ্রোহ, ধ্বংসাত্মক কার্যকলাপ বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মতো ঘটনাকে উৎসাহিত করলে তা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে বিপন্ন করার সামিল। এ ধরনের কোনো কাজে লিপ্ত বা সংঘটিত হলে ওইসব ব্যক্তিদের যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত বর্তমান আইন অনুযায়ী, কেউ এ অপরাধে জড়িত থাকলে তার যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।