Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৩

ভারতের পর্যটননগরী গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

 

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উত্তর গোয়ার আরপোরা গ্রামের ওই নাইটক্লাবে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় কয়েকজন পর্যটকসহ রান্নাঘরের বহু কর্মী প্রাণ হারান বলে জানিয়েছে পিটিআই।

 

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “গোয়ার জন্য আজ অত্যন্ত বেদনায় ভরা দিন। ভয়াবহ আগুনে ২৩ জনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহতদের স্ট্রেচারে করে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। ভবনের ভেতর থেকে বের হচ্ছে আগুনের গোলা ও ঘন ধোঁয়া।

 

মুখ্যমন্ত্রী জানান, নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক এবং অন্তত তিনজন নারী রয়েছেন। তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরোধে মারা গেছেন।

 

পিটিআই জানায়, রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে। পরে এএনআই নিশ্চিত করে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে। আরব সাগর উপকূলে অবস্থিত গোয়া ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতি বছর লাখো দেশি-বিদেশি পর্যটক ভিড় করেন এর নাইটলাইফ ও বালুকাবেলা উপভোগ করতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।