Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ৮৭

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ নিহত ৮৭

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ৮৭ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২ জুলাই) স্থানীয় সময় বিকেলে রাজ্যের হাথরাসের একটি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘সৎসঙ্গ’-এর অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়। তখনই ঘটে দুর্ঘটনা। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের চাপে প্রাণ হারান অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। এর আগে, হাথরাসের সিকান্দারা রাউ শহরে বিশেষভাবে তৈরি করা তাবুতে ধর্ম প্রচারক তার অনুগামীদের উদ্দেশে ধর্মীয় বক্তব্য রাখছিলেন।

আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, এটা ছিল ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা। মঙ্গলবার বিকেলে এটাহ ও হাথরাস জেলার সীমান্তে জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেয়া হয়।

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বহু মরদেহ ইটাহ জেলা হাসপাতালে পৌঁছেছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে দমবন্ধ অবস্থার মধ্যে পড়েছিলেন তারা। যারা সেখানে জড়ো হয়েছিলেন তারা প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করার সময় পদপিষ্টের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মানব মঙ্গল মিলন সদ্ভাবনা সমাগম কমিটির তরফে ওই ‘সৎসঙ্গ’-এর আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষ হতে হুলস্থুল বেঁধে যায়। ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হলে পদপিষ্ট হন অনেকে। শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঘটনাটিতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গেছে, মুঘলাগড়ি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরী এবং সন্দীপ সিংহ। ইতোমধ্যে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজিও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।