ভারতের নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (১৪ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।
হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর চত্বর। যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আরও ছয়টি ইউনিট এসে পৌঁছায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুত্র: হিন্দুস্তান টাইমস





