Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনে ৩৮ জনের প্রাণহানি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ভারতের উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনে ৩৮ জনের প্রাণহানি

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার (১০ জুলাই) হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি।

নিহতদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর। এদের মধ্যে চাচাতো দুই ভাইও রয়েছে। সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ, আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছে তারা।

ভারতের আবহাওয়া দফতর অবশ্য উত্তর প্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী ৫ দিন আরও ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। রাজ্যের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে এই দুর্যোগে খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র:ইন্ডিয়া টুডে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।