Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ভরিতে সোনার দাম বাড়লো ১ হাজার ১৭৮ টাকা

admin • 18 May 2024, 08:42 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ভরিতে সোনার দাম বাড়লো ১ হাজার ১৭৮ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভরিতে ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এখন থেকে এক ভড়ি সোনার মূল্য ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা।

শ‌নিবার (১৮ মে) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ মে) থেকে নতুন দর কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।