Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ জাতীয়

ভয় করতে হয় মানুষকে, সাপকে না : শেখ হাসিনা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ভয় করতে হয় মানুষকে, সাপকে না : শেখ হাসিনা

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি বলেছেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীবজন্তু। এরা খামাখা কারও ক্ষতি করে না। ভয় করলে মানুষকে ভয় করতে হয়, জীবজন্তু, সাপকে না।’

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (২৫ জুন) তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর দুদিনের ভারত সফরের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার পাওয়ায় আতঙ্ক সৃষ্টির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা চলাচল করেন, তারা এখন থেকে সতর্ক হয়ে চলবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই জীবজন্তু। আমি বিশ্বাস করি, জীবজন্তু-পশু-সাপ যা-ই বলেন, এরা কিন্তু খামাখা কোনদিন কোনো মানুষকে আক্রমণ করে না, যদি না তারা ভীত হয়ে যায় বা তারা আক্রান্ত হবার ভয় পেয়ে থাকে। তা ছাড়া কোনদিন তারা কারও ক্ষতি করে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন মাছ ধরতে বসি, কতদিন দেখি সাপ যাচ্ছে। আমি যেখানে বসি তার নিচেই পুকুর। সেখানে দেখি, মুখ বের করে আছে সাপ, কই কোনদিন তো আমাকে কামড় দেয়নি। শুনুন, ভয় করলে মানুষকে ভয় করতে হয়, জীবজন্তু-সাপকে না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।