Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন

বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’–এর সাবেক সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন মারা গেছেন। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে তাঁকে।

 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ৩১ বছর বয়সী লিয়াম তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়ার পর মারা গেছেন।

 

বিবৃতিতে পুলিশ বলেছে, তাদের রাজধানীর ওই হোটেলে ডাকা হয়েছিল। যেখানে গিয়ে তারা লিয়াম পেইনকে মৃত দেখতে পান, যিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানানো হয়।

 

হোটেল ম্যানেজার জানিয়েছেন, তিনি হোটেলের পেছনে একটি বিকট শব্দ শুনেছেন। পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায়, একজন তার কক্ষের বাইরে পড়ে আছেন।

 

জরুরি সেবার কর্মীরা ব্রিটিশ গায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হোটেলে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানান তাঁরা। লিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই ভক্তরা আর্জেন্টিনার ওই হোটেলে জড়ো হন বলে বিবিসি জানিয়েছে। শোকাহত হয়ে পড়েছেন অনেকে।

 

আমেরিকান গায়ক চার্লি পুথ ইনস্টাগ্রামে বলেছেন, আমি হতবাক। লিয়াম সবসময় আমার প্রতি খুব সদয় ছিলেন। তিনি ছিলেন প্রথম প্রধান শিল্পীদের একজন, যাদের সাথে আমি কাজ করতে পেরেছিলাম। আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি চলে গেছেন।

 

লিয়াম ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে গেলে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ শুরু করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।