Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

 

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি সারোয়ার হোসেন জানান, রাতে উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভারসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

 

ওসি আরো জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।