Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

ব্রাজিলে প্রাইভেট বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কোন যাত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ব্রাজিলে প্রাইভেট বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কোন যাত্রী

ছোট আকারের একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়েছে ব্রাজিলে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গ্রামাদো শহরে রোববার এই দুর্ঘটনা ঘটেছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ব্রাজিলের একজন ব্যবসায়ী লুইজ ক্লাউডিও গালেজ্জি। বিমান বিধ্বস্তের ঘটনায় তিনিসহ তার স্ত্রী ও তাদের তিন কন্যা নিহত হয়েছেন।

এ ছাড়া পরিবারের আরও অন্য সদস্যও নিহত হয়েছে। 

ব্রাজিলিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, ৬১ বছর বয়সী গালেজ্জি তার পরিবারকে নিয়ে সাও পাওলো রাজ্যের জুনদিয়ায় ভ্রমণে বেরিয়েছিলেন। রাজ্যের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানান, বিমানে থাকা গালেজ্জি পরিবারের ১০ জন নিহত হয়েছে।

 

বিবিসি বলছে, বিমানটি একটি ভবনের চিমতিতে ধাক্কা মারে। এরপর একটি বাড়ি ও দোকানে বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় স্থলভাগে অন্তত ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

সূত্র: বিবিসি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।