Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ব্যাটারিচালিত রিকশা পড়ে জাবি ছাত্রীর মৃত্যু

admin • 19 Nov 2024, 09:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ব্যাটারিচালিত রিকশা পড়ে জাবি ছাত্রীর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসের নতুন কলাভবনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

 

প্রাণ হারানো ওই ছাত্রীর নাম আফসানা করিম রাচি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ৫৩ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

 

জানা যায়, এ দুর্ঘটনার পর প্রথমে আফসানা করিম রাচিকে জাবি মেডিকেল সেন্টারে, পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।