Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে ডিটিসিএর আলোচনা সভা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসে ডিটিসিএর আলোচনা সভা

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আজ রবিবার (২২ সেপ্টেম্বর)। ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা এবং ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছরের এই দিনে পালিত হয় দিবসটি।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগে দিবসটি পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৩টায় ডিটিসিএর উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‘ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করি, হাঁটা, বাইসাইকেল ও গণপরিবহনবান্ধব শহর গড়ি’ শীর্ষক সভাটি রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আদিল মোহাম্মদ খান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।