Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন।

সজল আহম্মেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে জীবননগরের মেসার্স জহির ট্রেডার্স নামক এক বিএডিসি সার ডিলারের দোকানে তদারকীকালে সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকা বস্তার টিএসপি সার ১ হাজার ৯৪০ টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পাওয়া যায়।

 

এ ছাড়া অন্য সারও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামের বিক্রি, ক্রয়-বিক্রিয়ের রশিদ যথাযথভাবে না রাখা, সেলফে ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রেখে বিক্রি সত্যতা মেলেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, এদিন আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রি, রশিদ সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।