Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

বেলজিয়ামে গুলি করে দুই সুইডিশ নাগরিককে হত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বেলজিয়ামে গুলি করে দুই সুইডিশ নাগরিককে হত্যা

বেলজিয়ামে গুলি করে দুই সুইডিশ নাগরিককে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী ব্রাসেলসে ওই হামলার ঘটনায় ঘটে। এ ঘটনায় এক বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। বন্দুকধারীর হামলায় আরও একজন আহত হয়েছেন।

নিজেকে ইসলামিক স্টেটের (আইএসআইএস) সদস্য দাবি করা এক ব্যক্তি এ হামলা চালিয়েছেন। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) হামলার পর পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই হামলাকারী।

ফেডারেল প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র এরিক ভ্যান দুইসে বলেন, সামাজিক মাধ্যমে হামলার দায় স্বীকার করে পোস্ট করার পর একে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত চলছে।

কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই করে দেখছে বলেও জানানো হয়। ভ্যান দুইসে বলেন, এই ব্যক্তি (হামলাকারী) দাবি করেছেন যে, তিনি ইসলামিক স্টেটের কার্যক্রম থেকে অনুপ্রাণিত হয়েছেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রো সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন যে, নিহত ব্যক্তিরা সুইডেনের নাগরিক।

তিনি বলেন, হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা। তারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন।

ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে, এ ঘটনায় আহত হওয়া ব্যক্তি একজন ট্যাক্সিচালক। তবে তার জখম প্রাণঘাতী নয় বলেও উল্লেখ করা হয়েছে। ব্রাসেলসের বাসিন্দাদের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থানের নির্দেশ দিয়েছেন প্রসিকিউটর।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে হামলাকারী নিজেকে আবদেসালেম আল গুলানি বলে উল্লেখ করেছেন। তিনি নিজেকে একজন যোদ্ধা এবং আইএসের সদস্য বলেও দাবি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।